ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

হিংসার প্রতীকের অভিযোগে ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের সঙ্গে মিল রয়েছে চিহ্নের, এই যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনে যে লাল রঙের ত্রিভুজ আকৃতির প্রতীকটি ব্যবহার করা হয়েছে, সেটি নাৎসিদের প্রতীক, হিংসার প্রতীক।

ফেসবুক দাবি করেছে, ট্রাম্পের বিজ্ঞাপনে লাল ত্রিভুজ আকারের যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে, তা নাৎসিরা ব্যবহার করত।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল।

আন্তিফা দলটি যুক্তরাষ্ট্রে ফ্যসিবাদি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যা করার প্রতিবাদে দেশজুড়ে জন্ম নেওয়া সহিংস আন্দোলনের জন্য বিরোধী বামপন্থী দল আন্তিফাই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সন্ত্রাসী বলেও অভিযোগ করেছে।

ফেসবুক অবশ্য এ যুক্তি শোনেনি। সংস্থার দাবি, ট্রাম্পের ওই প্রতীক ব্যবহারের মাধ্যমে হিংসা ও ঘৃণা ছড়াতে পারে। ফেসবুকের সুরক্ষা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইচের বলেন, ‘আমরা এমন কোনো প্রতীক ব্যবহারেরই অনুমতি দিই না, যেটি কোনো ঘৃণ্য আচরণের প্রতিনিধিত্ব করে। যদি অন্য কোনো বিজ্ঞাপনেও এমন চিহ্ন দেখা যায়, তাহলেও আমরা সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

ট্রাম্পের প্রচার-বিজ্ঞাপনটিতে লাল রঙের একটি ত্রিভুজের চিহ্ন জুড়ে দিয়ে অ্যান্টিফা-বিরোধী পিটিশনে স্বাক্ষর করার জন্য বলা হয়েছিল। গত শতাব্দীতে রাজনৈতিক বন্দি চিহ্নিত করার জন্য জার্মান সেনারা এ ধরনেরই একটি লাল চিহ্ন ব্যবহার করত। ট্রাম্পের বিজ্ঞাপন অপসারণ সম্পর্কে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, একটি নিষিদ্ধ দলের ব্যবহৃত রাজনৈতিক বন্দি চিহ্নিতকরণ প্রতীকের ব্যবহার ফেসবুকের নীতিমালার সঙ্গে যায় না। তাই তারা এটি সরিয়ে দিয়েছে।

ফেসবুক থেকে ট্রাম্পের রাজনৈতিক বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্টে নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সরিয়েছিল ফেসবুক।

রৎগার্স ইউনিভার্সিটির এক ইতিহাসবিদ মার্ক ব্রে এ বিষয়ে জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানদের লাল ত্রিভুজ চিহ্নটি জার্মানি ও যুক্তরাজ্যের কিছু বামপন্থী দল ব্যবহার করলেও, তা আমেরিকার বর্ণবাদবিরোধীরা কখনোই ব্যবহার করেননি। ফলে সেখানে এই চিহ্ন হিংসারই প্রতিনিধিত্ব করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

হিংসার প্রতীকের অভিযোগে ট্রাম্পের পোস্ট মুছল ফেসবুক

আপডেট সময় ০১:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০