ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বিশ্বে দুই থেকে তিন বছর পর্যন্ত থাকবে করোনা

আকাশ জাতীয় ডেস্ক: 

সংক্রমণের মাত্রা কমে আসলেও করোনা ভাইরাস দুই থেকে তিন বছর পর্যন্ত বিশ্বে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ভাইরাস আগামী দুই থেকে তিন বছর পর্যন্ত থাকবে। তবে সংক্রমণের মাত্রা কমে আসবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই আবুল কালাম আজাদ নিজে করেনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্যবিধি মেনে তিনি সুস্থ হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জনবহুল ও ঘনবসতিপূর্ণ দেশ। করোনা ভাইরাসও ছোঁয়াচে রোগ। যার কারণে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ ঠেকানো কঠিন।

তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য রাখার জন্য সরকার কাজ করে চলেছে। সরকারকে সাহায্য করতে হলে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবহেলা, অসাবধানতা আপনারই ক্ষতি করবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। আর সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বিশ্বে দুই থেকে তিন বছর পর্যন্ত থাকবে করোনা

আপডেট সময় ০৩:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০