ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন তদারকিতে নামানো হচ্ছে সেনাবাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

নিউজ়িল্যান্ড সম্প্রতি নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করেছিল। কিন্তু এ ঘোষণার সপ্তাহ না পেরোতেই মঙ্গলবার ফের নতুন দুটি সংক্রমণের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় বেজায় চটেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডান। তিনি বলেছেন, বোঝাই যাচ্ছে ভুলটা আমাদের। এটি মেনে নেয়া যায় না। আগামী দিনে যাতে এমনটি না ঘটে, তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হবে। খবর রয়টার্সের।

সম্প্রতি ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া হয়ে নিউজ়িল্যান্ডে ফেরা দুই নারীর শরীরে করোনার সংক্রমণ মিলেছে। মৃত্যুপথযাত্রী আত্মীয়কে দেখতে অকল্যান্ডের আইসোলেশন-হোটেল ছেড়ে তাদের নিজেদের গাড়িতে ওয়েলিংটনের বাড়ি যেতে দেয়া হয়েছিল মানবিকতার খাতিরেই।

জেসিন্ডা বুধবার এক বক্তৃতায় বলেন, কোয়ারেন্টিন পদ্ধতি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, এবার থেকে তা দেখবেন সেনা সদস্যরা। আরডান বলেন, আগে থেকে সীমান্তে কড়া নজরদারি চালিয়েই সাফল্য পেয়েছি। সে কারণেই বিদেশ থেকে যারা ফিরছেন, তাদের সরকারি বন্দোবস্ত মানতেই হবে।

দ্বিতীয় দফার করোনাঝড় ভাবাচ্ছে চীনকেও। গত পাঁচ দিনে ১৩৭টি নতুন সংক্রমণের পরেই ফের নড়ে বসেছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন। দুটি প্রধান বিমানবন্দর থেকে ৭০ শতাংশেরও বেশি অর্থাৎ প্রায় ১২৬০টি অন্তর্দেশীয় ফ্লাইট বাতিল করা হয়েছে। বেজিংয়ের বেশ কিছু স্কুলও ফের বন্ধ হয়ে গেছে বুধবার থেকে।

এতদিন কিছুটা স্বস্তির খবর আসছিল জার্মানি থেকে। গত ২৪ ঘণ্টায় সে দেশেও নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। বার্লিনের বেশ কিছু এলাকা লকডউন করা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে বসেছে জীবাণুনাশক সুড়ঙ্গ।

আমেরিকায় মৃত্যু মিছিল বেড়েই চলেছে। আক্রান্ত ২২ লাখ ছাড়িয়েছে। মৃত প্রায় ১ লাখ ২০ হাজার। কয়েকটি প্রদেশে কমলেও আলসকা, অ্যারিজ়োনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, কানসাসের মতো ২১ প্রদেশে গত এক সপ্তাহে নতুন সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী।

দেশেরই একটি সমীক্ষা বলছে, আগামী অক্টোবরের মধ্যে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়াবে। বিশ্বজোড়া ত্রাসের আবহে তাই প্রতিষেধকের অপেক্ষাই বড় হয়ে দাঁড়াচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন তদারকিতে নামানো হচ্ছে সেনাবাহিনী

আপডেট সময় ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০