ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগে বাংলাদেশ-আলজেরিয়ার গভীর মিল: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া

শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারের আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছাঁটাই বন্ধ করে বকেয়া বেতন ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলো।

বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের পাশে স্বাস্থ্যবিধি মেনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকরা জানায়, ঈদুল ফিতরের আগে থেকে মেডলার অ্যাপারেলস, রেজা ফ্যাশনের প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ছাঁটাই করা হলেও এখন পর্যন্ত মালিকপক্ষ বিষয়টির কোনো সমাধান করেনি। শ্রমিকরা কলকারখানা অধিদপ্তর, শিল্প পুলিশ, বিজিএমইএসহ বিভিন্ন সরকারি দপ্তরকে লিখিতভাবে অভিযোগ জানালেও কেউ বিষয়টি সমাধানের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে।

তারা আরও জানান, অর্থাভাবে শ্রমিকরা বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে না পারায় অনেককে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর ওপর আবার মিথ্যা মামলায় জড়িয়ে অনেক শ্রমিককে পুলিশ গ্রেফতার করে নির্যাতন করছে। আদালত বন্ধের সুযোগে মালিকরা আরও বেপরোয়া হয়ে শ্রমিক ছাঁটাইয়ে নেমেছে। তাই শ্রমিক ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনবর্হাল ও বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে এ রাস্তায় নেমেছে শ্রমিকেরা।

আগামী শনিবারের (২০ জুন) মধ্যে এ সমস্যার সমাধান না হলে বিজিএমইএ কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেয় শ্রমিকেরা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৌমিত্র কুমার দাশ, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার আশুলিয়ার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকসহ ১০টি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো পরিণতি হবে

শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ

আপডেট সময় ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০