ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে বিমান হামলার প্রতিবাদ ইরাকের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের কুর্দি অধ্যুষিত কয়েকটি এলাকায় তুরস্কের বিমান হামলার ঘটনায় বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ইরাক।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদ ওই হামলাকে ইরাকে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। খবর আলজাজিরার।

তুর্কি রাষ্ট্রদূত ফাতেহ ইয়ালদুজকে মঙ্গলবার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় তার কাছে ইরাকের আনুষ্ঠানিক লিখিত প্রতিবাদ হস্তান্তর করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, এ ধরনের হামলায় কুর্দিঅধ্যুষিত এলাকাগুলোতে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে।

এর একদিন আগে তুরস্ক জানায়, দেশটির বিমানবাহিনী কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে।

পিকেকের অবস্থানগুলোতে রাতের অন্ধকারে চালানো ওই হামলায় ১৫টি তুর্কি জঙ্গিবিমান অংশ নেয়। মঙ্গলবারই ইরাকের কুর্দিস্তান অঞ্চলের একটি উদ্বাস্তু শিবিরে তুর্কি বিমান হামলার নিন্দা জানায় বাগদাদ।

ইরাক এক বিবৃতিতে বলেছে, তুরস্কের ১৮টি বিমান বাগদাদের আকাশসীমায় ঢুকে পড়ে এবং এসব বিমান সিনজার, মাখমুর, আল-কুয়াইর ও এবরিল এলাকায় হামলা চালায়।

কয়েকটি বিমান ইরাকের মাখমুর ও সিনজারের কাছে অবস্থিত একটি শরণার্থী ক্যাম্পে হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে বিমান হামলার প্রতিবাদ ইরাকের

আপডেট সময় ০১:৫৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০