ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। তিনি ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তার একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার এই খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সাইদ হায়দার বলেন, ‘অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। স্যার, দেশবাসী এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের সবার কাছে দোয়া চেয়েছেন।’

উপাধ্যক্ষ আব্দুস শহীদ মোবাইলে বলেন, ‘আমি কালকে রাত ১০টায় হাসপাতালে ভর্তি হয়েছি। আজকে সন্ধ্যায় জানতে পারলাম করোনা পজিটিভ। পরিবারের অন্যরা ভালো আছেন।’

এর আগে গত ২৭ মে সাংসদের পিএস আহাদ মো. সাঈদ হায়দারের নমুনা পরীক্ষায়ও করোনাভাইরাস পজেটিভ আসে। তবে পরপর তিনটি রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ।

প্রসঙ্গত, করোনাভাইরাসে ইতিমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ এবং সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানসহ বেশ কয়েকজন বিশিষ্টজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৯:১৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০