ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সৌদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের মক্কায় ২০২০ সালের ৩০ জুলাই অনুষ্ঠেয় পবিত্র হজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণের বিষয়ে সৌদি সরকার সোমবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এ-সংক্রান্ত তাদের কোনো সিদ্ধান্ত কূটনৈতিক চ্যানেলে বা দাফতরিকভাবে কোনো দেশকে জানানো হয়নি।

মঙ্গলবার মক্কা বাংলাদেশ হজ মিশনের হজ কাউন্সিলর মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, সৌদি সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক করোনা পরিস্থিতি তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত ইত্যাদির ওপর ভিত্তি করে হজের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দেশটির সরকারের সিদ্ধান্ত পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এদিকে কোভিড-১৯ পরিস্থিতির কারণে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত সৌদি আরবে আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধের বিষয়টি অব্যাহত থাকবে। আন্তর্জাতিক রুট পুনরায় চালু করার বিষয়ে গুজবের জবাব দিতে গিয়ে গত রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়া এয়ারলাইনসের জারি করা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে এ বছরের হজ পালন নিয়ে শঙ্কায় মুসল্লিরা। প্রতি দেশের জন্য বরাদ্দকৃত কোটার ২৫ শতাংশ মুসল্লি এবার হজে যেতে পারবেন এমন ভাবনা সৌদির সরকারের রয়েছে বলে সম্প্রতি দেশটির একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি সৌদি

আপডেট সময় ০৪:৪৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০