ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের সাথে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের ১ সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যা নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চীনের সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতের। খবর এনডিটিভির।

সম্প্রতি বিতর্কিত লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এরই সূত্র ধরে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন করেছে। কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধানে দুই পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এরই মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটল সোমবার।

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, ওই ৩ সেনা গুলিবিদ্ধ হয়ে নয়, চীনা বাহিনীর সঙ্গে মল্লযুদ্ধে নিহত হয়েছেন। এ নিয়ে বর্তমানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

লাদাখ সীমান্তে উত্তেজনা, চীনের সাথে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ০৪:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০