ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সীমান্তে সেনা পাঠানোর হুমকি উত্তর কোরিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং সীমান্তে সেনা পাঠানোর হুমকি দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এ হুমকির পরই সিউল মার্কিন সেনা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার এ হুমকি মোকাবেলায় সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করছে। খবর বিবিসির।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে দুই কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধে সিউল ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করে আসছে উত্তর কোরিয়া, এ কারণেই হঠাৎ করে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে।

এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং শনিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়ার পর রোববার দক্ষিণ কোরিয়া জরুরি নিরাপত্তা বৈঠকের ডাক দেয়।

দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ংবিরোধী প্রচারণা বন্ধে শনিবার সিউলের সমালোচনা করে এ হুশিয়ারি দেন তিনি।

দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ আখ্যায়িত করে কিম ইয়ো জং আগের হুমকি পুনরাবৃত্তি করে বলেন, শিগগিরই সীমান্ত শহর কায়েসং-এ অবস্থিত আন্তঃকোরীয় লিয়াজোঁ অফিস বন্ধ করে দেয়া হবে।

প্রায় সময় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে পিয়ংইয়ংবিরোধী লিফলেট ভর্তি বেলুন উড়িয়ে দেন দেশত্যাগী কোরিয়ানরা।

এই দেশবিরোধী কাজ বন্ধে সিউলকে ব্যবস্থা নিতে বলেছিল পিয়ংইয়ং। কিন্তু তারা ব্যর্থ হওয়ায় গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে উত্তর কোরিয়া।

এরই ধারাবাকিতায় কিম ইয়ো বলেন, দক্ষিণের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত উত্তর কোরীয় সামরিক নেতাদের হাতেই ছেড়ে দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার সীমান্তে সেনা পাঠানোর হুমকি উত্তর কোরিয়ার

আপডেট সময় ০২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০