ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, ইমাম বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার খোকসায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে ফেসবুকে মন্তব্য করায় হাফেজ বিল্লাল হোসেন নামে এক মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে থানায় নিয়ে তাকে মুচলেকা নেওয়া হয়েছে।

সোমবার বিকালে হাফেজ বিল্লাল হোসেনকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ওই মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল ইসলাম।

বিল্লাল হোসেন খোকসা উপজেলার কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। মুন্সী আরিফুল ইসলাম জানান, দুজন মন্ত্রীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইমাম সাহেব। পরে কে বা কারা সেটি থানায় জানালে ওসি সাহেব তাকে সতর্ক করে বিষয়টি মসজিদ কমিটির উপর ছেড়ে দেন। তারপর সবকিছু বিচার-বিশ্লেষণ করে তাকে বরখাস্ত করা হয়েছে।

হাফেজ বিল্লাল হোসেনের দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “কালের বিবর্তনে কিনা হয়? উইকেটের পতন শুরু হয়ে গেছে। গতকাল একই দিনে দুই মন্ত্রীর বিদায়। একজন সাবেক আরেকজন চলমান। নাসিমের পরেই ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল।” স্ট্যাটাসটির ব্যাপারে জানতে চাইলে হাফেজ বিল্লাল হোসেন বলেন, “আমি তাদের নিয়ে কটূক্তি করেছি- এমন কিন্তু পোস্টটি বলে না। এটি আমার বিরুদ্ধে একটি মহলের চক্রান্ত। এ ব্যাপারে আমাকে থানায় ডাকা হয়। থানা থেকে আমাকে গালিগালাজ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।”

এ ব্যাপারে খোকসা থানার ওসি জহুরুল আলম জানান, “আমরা তাকে (ইমাম) থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাতে এ ধরনের কাজ ভবিষতে না করে। আর চাকরিচ্যুতির ব্যাপারে আমি কিছু জানি না। এটা মসজিদ কমিটির ব্যাপার।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট, ইমাম বরখাস্ত

আপডেট সময় ১১:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০