ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আফ্রিদি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ক্রিকেট বিশ্বের বড় তারকাদের মধ্যেই তিনিই প্রথম এই মহামারীতে আক্রান্ত হলেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি। তিনি নিজ হাতেকলমে এখন না পারলেও অন্যদেরকে আহ্বান জানিয়েছেন অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে যেতে।

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিগত কয়েক মাস ধরে দিনরাত কাজ করে চলেছেন আফ্রিদি। তার নিজের নামে গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। পাকিস্তানের বিভিন্ন এলাকায় ছুটে বেড়িয়েছেন তিনি অসহায় মানুষদের সাহায্য করতে। নিজে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও ভোলেননি সেইসব মানুষদের কথা।

শনিবার (১৩ জুন) নিজেই নিশ্চত করেছিলেন তার করোনাভাইরাসের আক্রান্তের খবর। পরদিন সামাজিক যোগযোগমাধ্যমে টুইটারে তিনি সবাইকে আবার স্মরণ করিয়ে দেন অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে যাওয়ার কথা। সেই সাথে তার পাশে মানসিক সমর্থন দিয়ে দাঁড়ানোর জন্যও সবাইকে ধন্যবাদ জানান।

আফ্রিদির বার্তাটি, ‘সবাইকে ধন্যবাদ যারা আমার সুস্থতার জন্য প্রার্থনা কেরছেন। আমাকে হৃদূস্পর্শী বার্তা প্রেরণ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনারাও সবাই সুস্থ থাকুন। এই সময়ে যাদের সাহায্য প্রয়োজন দয়া করে তাদের পাশে দাঁড়ান। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আফ্রিদি

আপডেট সময় ১০:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০