ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ওড়িশায় শতবর্ষী মাকে খাটে টেনে ব্যাংকে নিলেন মেয়ে (ভিডিও)

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের ওড়িশায় শতবর্ষী মাকে খাটে টেনে ব্যাংকে নিয়েছেন মেয়ে। লকডাউনে মধ্যে পেনশনের টাকা তুলতেই এমনটি করেছেন তিনি। দেশটিতে দারিদ্র্য, হতাশা ও সংবেদনশীল ব্যবস্থার আরেকটি দুর্দশাগ্রস্থ চিত্র তুলে ধরেছে করোনাভাইরাস মহামারী।

ভুবনেশ্বর থেকে প্রায় ৪৩৩ কিলোমিটার দূরে নুয়াপাড়া জেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক এই ঘটনার ভিডিও এখন ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, পেনশনভোগীকে ব্যাংকে উপস্থিত হয়ে টাকা তুলতে হবে। এ ছাড়া ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবেই টাকা দিতে রাজি নয়। তাই বাধ্য হয়ে রুগ্ন ওই বৃদ্ধাকে খাটে বসিয়ে টানা শুরু করে তার মেয়ে।

খাটে করে শতবর্ষী মাকে টেনে নেওয়ার ছবি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন অনেকে, একই সঙ্গে মা-মেয়েকে সহায়তার দাবি জানানো হয়। সরকারি দল বিজেপির নুয়াপাড়ার সাংসদ রাজু ধোকালিয়া বলেছেন, ‘ভিডিওর মাধ্যমে আমরা একটি ঘটনা জানতে পারলাম যেখানে এক নারীকে খাটে করে টেনে নেওয়া হচ্ছে। তার পেনশনের টাকা তুলতে ব্যাংকে নেওয়া হয়েছিল তাকে। আমি সরকারকে এ ব্যাপারে তদন্ত করে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

ওড়িশায় শতবর্ষী মাকে খাটে টেনে ব্যাংকে নিলেন মেয়ে (ভিডিও)

আপডেট সময় ০৭:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০