ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ভারতীয় দূতাবাসের ‘নিখোঁজ’ ২ কর্মীকে গ্রেফতার করল পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের রাজধানী ইসলামাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নিখোঁজ দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গাড়িচাপা দিয়ে পথচারীদের আহত করার দায়ে তাদের আটক দেখানো হয়।

স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজ উর্দুর খবরে বলা হয়, সোমবার সকালে ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মকর্তা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক পথচারী আহত হয়।

এসময় ওই দুই কর্মকর্তা পালানোর চেষ্টা করলে পথচারীরা তাদের আটকে রাখে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।

এর আগে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি। সোমবার সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশটির তরফে জানানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সোমবার সকালে কিছু কাজের জন্য বেরিয়েছেন ওই দুই কর্মী। যথাসময়ে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে না পৌঁছালে উদ্বেগ তৈরি হয় হাই কমিশনে। কিছু সময় পর দূতাবাসের কর্মীরা পাকিস্তান ও ভারত উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ভারতীয় দূতাবাসের ‘নিখোঁজ’ ২ কর্মীকে গ্রেফতার করল পাকিস্তান

আপডেট সময় ০৭:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০