ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

পাকিস্তানে ‘নিখোঁজ’ ভারতীয় দূতাবাসের ২ কর্মী, উদ্বিগ্ন নয়াদিল্লি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছে নয়াদিল্লি।

সোমবার সকালে সরকারি কাজে দফতরের বাইরে বেরিয়ে তারা নিখোঁজ হন বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।

নিখোঁজ দুজনই সিআইএসএফ-এর কর্মীর। তারা দুজনেই গাড়িচালক।

এ খবরে উদ্বিগ্ন নয়াদিল্লি। ঘটনাটি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

কয়েক দিন আগেই পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কার করে ভারত। তার পরই পাকিস্তানের মাটিতে ভারতীয় দূতাবাসের দুই কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিভিন্ন সূত্রের বরাতে খবরে বলা হয়, এদিন সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাজে কোনো একটি গন্তব্যে পৌঁছনোর কথা ছিল সিআইএসএফ-এর ওই দুই কর্মীর। নির্ধারিত সময়ের পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও তাদের সন্ধান মেলেনি। সকাল ৮টা থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওই দুই কর্মীর নিখোঁজ হওয়ার খবর জানিয়ে টুইট করে ডিডি নিউজ। তাতে বলা হয়েছে, বিষয়টি ইসলামাবাদকে জানানো হয়েছে।

দিন কয়েক আগেই ভারতে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে নয়াদিল্লির পাক দূতাবাসের দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছিল। পাক দূতাবাসের ওই দুই কর্মী ভিসা বিভাগে কাজ করতেন।

একই সঙ্গে পাক দূতাবাসের ওই দুই কর্মীর দুই গাড়িচালককেও বহিষ্কার করা হয়। ভারতের অভিযোগ, চর চক্রে জড়িত ছিল ওই দুজনও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

পাকিস্তানে ‘নিখোঁজ’ ভারতীয় দূতাবাসের ২ কর্মী, উদ্বিগ্ন নয়াদিল্লি

আপডেট সময় ০২:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০