ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় বিশ্বে প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে এই প্রথম ক্ষমতায় থাকাকালে বিশ্বে প্রথম প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা। গত ৮ জুন মৃত্যুবরণ করেন তিনি। এরপর ৯ জুন প্রেসিডেন্টের মৃত্যু হৃদরোগে হয়েছে বলে জানায় সরকার। প্রায় এক সপ্তাহ পর চিকিৎসকরা জানিয়েছেন প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে করোনায়। খবর এএফপির।

চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর আগে শ্বাসকষ্টে ভুগেছেন ৫৬ বছর বয়সি প্রেসিডেন্ট পিয়েরে। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এনকুরুনজিজার মৃত্যু হয়েছে বলে বুরুন্ডি সরকার জানিয়েছিল। গত ৯ জুন সরকারের পক্ষ থেকে হঠাৎ করে প্রেসিডেন্টের মৃত্যর খবর প্রচার করে দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

প্রয়াত প্রেসিডেন্ট এনকুরুনজাজির স্ত্রী গতমাসের শেষদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলন। তাই ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট নিজেও এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন।

পূর্ব ঘোষিত এক পরিকল্পনা অনুযায়ী, ১৫ বছর দায়িত্ব পালনের পর আগামী আগস্ট মাসে প্রেসিডেন্ট পিয়েরের ক্ষমতা থেকে সরে দাঁড়ানো করার কথা ছিল। বুরুন্ডিতে গত ২০ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ও সাবেক সেনাপ্রধান এভারেস্টে এন্ডিশিমি বিজয়ী হন।

দেশটির সাংবিধানিক আদালত বলেছে, প্রসিডেন্ট পিয়েরের মৃত্যুর কারণে নবনির্বাচিত প্রেসিডেন্ট এন্ডিশিমি এখন আগাম শপথ গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় বিশ্বে প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

আপডেট সময় ১২:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০