ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা রোগী থাকায় ঢাকার ফ্লাইট স্থগিত করল চীন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা থেকে চীনের দক্ষিণাঞ্চলগামী একটি ফ্লাইট চার সপ্তাহের জন্য স্থগিত করেছে দেশটি। চীনের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রবিবার রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, কভিড-১৯ পজিটিভ যাত্রী পাওয়ায় জুনের ২২ তারিখ থেকে ফ্লাইটটি বন্ধ থাকবে।

ঢাকা থেকে গত ১১ জুন গুয়াংজু যাওয়া সিজেড৩৯২ ফ্লাইটের ১৭ জন যাত্রী কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। এই পরিস্থিতিকে চীনের কর্মকর্তারা ‘বর্তনী-ছেদকের’ সঙ্গে তুলনা করে ফ্লাইটটি নিষিদ্ধ করেন।
ওই যাত্রীরা চীনে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন না কি ঢাকা থেকে সংক্রমণ নিয়ে গেছেন, তা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি।

তবে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদভিত্তিক টেলিভিশন সিজিটিএন বা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দাবি, ফ্লাইট থেকে নামার পর যাত্রীদের যে পরীক্ষা হয়, সেখানে পজিটিভ ফলাফল আসে।

গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে অধিকাংশ দেশের বিমানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি কয়েকটি দেশ থেকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় চীন সরকার।

কোনো ফ্লাইটের পাঁচজন যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে এক সপ্তাহের জন্য তাদের স্থগিত করা হচ্ছে। ১০ জনের বেশি হলে চার সপ্তাহ।

চীন এখন দ্বিতীয় ধাপের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। গত ২৪ ঘণ্টায়ও ৫৭ জন নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন সেখানে। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম।

নতুন মৃত্যুর খবর অবশ্য নেই। দেশটিতে এখন পর্যন্ত ৮৩ হাজার ১৩২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ৪ হাজার ৬৩৪ জন মারা গেলেও নতুন রোগী বাদে বাকিরা সুস্থ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা রোগী থাকায় ঢাকার ফ্লাইট স্থগিত করল চীন

আপডেট সময় ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০