ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষ বাঁচলে অর্থনীতি বাঁচবে: ড. আতিউর রহমান

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য ও কৃষির উপর। সবার আগে মানুষকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে অর্থনীতি বাঁচবে। এজন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ আরও বাড়াতে হবে এবং একইসঙ্গে গ্রামীণ অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে কৃষিখাতেও বরাদ্দ বাড়াতে হবে।

রোববার (জুন ১৪) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের আয়োজনে অনলাইনে ‘জাতীয় বাজেটের প্রতিফলন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আতিউর রহমান বলেন, এত অনিশ্চিত পরিবেশে পৃথিবীর কোনো দেশ এর আগে বাজেট দেয়নি। এখন আমরা যে সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি সেই সঙ্কট আমাদের একার নয়, গোটা পৃথিবীর। এ সময়ে আমাদের বাজেট হওয়া উচিত টিকে থাকার বাজেট। কিন্তু বাজেটে সেই প্রতিফলন সামান্যই দেখা গেছে।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নুরুল আমিন বলেন, গুরুত্ব অনুসারে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত, অর্থমন্ত্রী সেটিই করেছেন। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং করোনা ভাইরাস মোকাবিলার জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি কৃষি খাতেও আগের বাজেটের চেয়ে এই বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেন, এই বছরটা আসলে টিকে থাকার বছর। মুনাফা নয় বরং টিকে থাকাই সকলের উদ্দেশ্যে হওয়া উচিত। এজন্য অর্থনীতির চাকা সচল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানুষ বাঁচলে অর্থনীতি বাঁচবে: ড. আতিউর রহমান

আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০