ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

কালো পতাকা হাতে ভাড়াটিয়াদের মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:  

এপ্রিল, মে ও জুন তিনমাসের বাড়িভাড়া ও দোকানভাড়া মওকুফের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা হাতে ভাড়াটিয়াদের মানববন্ধনে তারা এ দাবি ‍জানায়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহরানে সুলতান বাহার বলেন, ‘করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘদিন যাবত লকডাউন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ও জনমনে আতঙ্কের কারণে ঢাকা মহানগরীসহ সারাদেশের নিম্ন আয়ের মানুষের জীবন ও জীবিকা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। সরকারি কর্মজীবী, কিছু সংখ্যক বড় বেসরকারি প্রতিষ্ঠান ছাড়া বাকি সব পেশাজীবীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে পরিবারের জন্য প্রতিদিনের খাবারের ব্যবস্থা করাই একটি চ্যালেঞ্জ, সেখানে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাড়িভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল ও বিভিন্ন সার্ভিসের বিল।’

তিনি বলেন, ‘করোনা মহামারির পর থেকে ভাড়াটিয়া পরিষদ বাড়িভাড়ার অমানবিক চাপ থেকে অসহায় সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে বারবার দাবি জানানোর পরও সরকার কোনো প্রকার কর্ণপাত করেনি। আমরা আশা করেছিলাম, সরকার বাড়িওয়ালাদের কর মওকুফের মতো কিছু বাড়তি সুবিধা দিয়ে এ দুঃসময়ে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের মতো একটি সিদ্ধান্ত দিয়ে সারাদেশের অসহায় ভাড়াটিয়াদের পাশে দাঁড়াবেন।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন‍ ভাড়াটিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, খিলগাঁও থানা আহ্বায়ক তুহিন চৌধুরী, শ্যামপুর কদমতলী থানা সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল, কলাবাগান থানা কমিটির আহ্বায়ক মো. রাসেল, রূপগঞ্জ থানা আহ্বায়ক আলাউদ্দিন, রামপুরা থানা আহ্বায়ক সুলতানা হায়াত ফৌজিয়া হাসান (লিপি), তারা সম্পাদক ও প্রকাশক খন্দকার মাসুদ উজ জামান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

কালো পতাকা হাতে ভাড়াটিয়াদের মানববন্ধন

আপডেট সময় ০৫:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০