ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আত্মহত্যা করেছেন বলিউডের সুশান্ত সিং রাজপুত

আকাশ বিনোদন ডেস্ক:

গোটা বিশ্ব যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাৎই বলিউডের উপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।

উল্কার মতো উত্থান সুশান্ত সিংহের। ছোট পর্দা থেকে লম্বা লাফ বড় পর্দায়। বলিউডে তার প্রথম ছবিই সাড়া ফেলে দিয়েছিল- কাই পো চে। তার মুক্তি পাওয়া শেষ ছবি ছিছোড়ে। বই পড়তে অসম্ভব ভালবাসতেন সুশান্ত। ঝরঝরে তরুণ। উন্মাদনায় যেন সর্বক্ষণ টগবগ করছেন। ছোট পর্দায় যখন কাজ করতেন তখনই স্নেহের পাত্র ছিলেন সেটের সকলের। বলিউডেও বিগ বি থেকে শুরু করে প্রযোজক পরিচালকদের খুবই কাছের ছিলেন সুশান্ত। তার এমন মর্মান্তিক পরিণতি যেন আন্দোলিত করে দিয়েছে বলিউড তথা তামাম সিনেমাপ্রেমীদের।

এক সময়ে ছোট পর্দায় সেনসেশন ছিলেন সুশান্ত সিংহ। অত্যন্ত জনপ্রিয় টেলি সিরিয়াল ‘পবিত্র রিস্তায়’ তিনি ছিলেন মুখ্য চরিত্র। সৌমকান্তি সেই তরুণের আবেদন ছুঁয়ে গিয়েছিল বহু দর্শকের হৃদয়। বলতে গেলে সেই অভিনয় ও সারল্যে মুগ্ধ হয়েই কাই পো চে-র জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক অভিষেক কাপুর। পরবর্তী কালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছেন তিনি। এই ছবি করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এই অভিনেতা।
সুশান্তের বয়স মাত্র ৩৪ বছর। ১৯৮৬ সালে বিহারের পাটনায় জন্ম তার। পরে পড়াশুনা শেষ করে মুম্বাই চলে এসেছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক হলেও বরাবরই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ২০০৮ সালে হিন্দি সিরিয়াল দিয়েই তার হাতে খড়ি। স্টার প্লাসে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু। তার অভিনীত সেরা ছবিগুলোর মধ্যে রয়েছে ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ও ‘পিকে’।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যায় ভেঙে পড়েন সুশান্ত সিং রাজপুত। তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে নিজেই এ নিয়ে পোস্ট করে দুঃখ প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনা ছাপিয়ে ভারত-পাকিস্তান বাণিজ্যে নতুন গতি

আত্মহত্যা করেছেন বলিউডের সুশান্ত সিং রাজপুত

আপডেট সময় ০৪:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০