ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভর্তি নেয়‌নি হাসপাতাল, অ‌্যাম্বু‌লে‌ন্সেই আইনজীবীর মৃত‌্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম মল্লিক (৪৮) না‌মে ঢাকা আইনজীবী সমিতির এক সদস‌্য মারা গে‌ছেন।

রোববার (১৪ জুন) ভোর ৬টায় তার মৃত‌্যু হয়।

ঢাকা আইনজীবী স‌মি‌তি সূ‌ত্রে জানা গে‌ছে, রাজধানীর মিরপু‌রে থাক‌তেন সিরাজুল ইসলাম। ‌সেখা‌নেই ৮/৯ দিন ধ‌রে জ্ব‌রে ভুগছি‌লেন তি‌নি। শ‌নিবার (১৩ জুন) দিনগত রা‌তে হঠাৎ তার ‌পে‌টে সমস‌্যা দেখা দেয়। এরপর তা‌কে চি‌কিৎসার জন‌্য সারারাত ধ‌রে মিরপু‌রের বি‌ভিন্ন বেসরকা‌রি হাসপাতা‌লে ভ‌র্তির চেষ্টা ক‌রেও সফল হয়‌নি প‌রিবার। সব‌শেষ ডেল্টা হাসপাতা‌লের সাম‌নে অ‌্যাম্বু‌লে‌ন্সেই এ আইনজীবীর মৃত‌্যু হয়।

ঢাকা আইনজীবী স‌মি‌তির দপ্তর সম্পাদক এইচ এম মাসুম এ ত‌থ্যের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, ‘একজন মুমূর্ষু রোগী‌কে নি‌য়ে সারারাত ঘু‌রেও হাসপাতা‌লে ভ‌র্তি কর‌তে না পারাটা দুর্ভাগ‌্যজনক। ‌শেষ পযর্ন্ত অ‌্যাম্বু‌লে‌ন্সেই আমা‌দের এ সহকর্মীর করুণ মৃত‌্যু হ‌য়ে‌ছে। আমরা তার মৃত‌্যু‌তে গভীরভা‌বে মর্মাহত।’

জ্ব‌রে ভুগ‌লেও ক‌রোনা ভাইরাস পরীক্ষা করা‌নো হয়‌নি আইনজীবী সিরাজুল ইসলামের। ঢাকা আইনজীবী সমি‌তির সহ-সম্পাদক সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হি‌মেল বলেন, ‘প্রয়াত সিরাজুল ইসলাম জ্ব‌রে ভুগ‌ছি‌লেন ব‌লে জান‌তে পেরে‌ছি। ত‌বে তার ক‌রোনা পরীক্ষা করা হয়‌নি।’

প্রয়াত এ আইনজীবীর বা‌ড়ি শরীয়তপু‌রে। তিনি ২০১২ সা‌লে সনদপ্রাপ্ত হ‌য়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

তার মর‌দেহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার চানতা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভর্তি নেয়‌নি হাসপাতাল, অ‌্যাম্বু‌লে‌ন্সেই আইনজীবীর মৃত‌্যু

আপডেট সময় ০২:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০