ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনায় আক্রান্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি তার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কাশিম গিলানি টুইটার বার্তায় জানান, ‘করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বাবার।’ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) তার বাবার করোনা আক্রান্ত হওয়ার জন্য দায়ী করেছেন গিলানির ছেলে কাশিম। টুইটারে কাসিম আরও লিখেছেন, ‘ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে সক্ষম হয়েছে।’

জানা যায়, ন্যাশন্যাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরোর (এনএবি) একটি জালিয়াতির মামলার শুনানির পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনা আক্রান্ত হন। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এনএবি’র দায়ের করা ওই জালিয়াতির মামলার এক শুনানিতে হাজির হয়েছিলেন ইউসুফ রাজা গিলানি।

এদিকে, এর আগে গত ৮ জুন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ করোনায় আক্রান্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনায় আক্রান্ত

আপডেট সময় ০২:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০