ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

নাইজেরিয়ায় ফের ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৬০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সাতদিনের ভেতর নাইজেরিয়ায় তৃতীয়বার জঙ্গি হামলা হল। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে শনিবারের জোড়া হামলায় ২০ সেনাসহ ৪০ জনের মতো সাধারণ মানুষ নিহত হয়েছে। খবর রয়টার্সের।

মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে একদিন আগেই ৮১ জনকে হত্যা করে জঙ্গিরা। তার দুদিন আগে  এই বর্নো রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামে আরেকটি হামলায় ৫৯ জন মারা যান।

দুইজন মানবাধিকার কর্মী এবং এবং তিনজন স্থানীয় বাসিন্দা রয়টার্সকে বলেন, রকেট লঞ্চারসহ ভারি ভারি অস্ত্র নিয়ে শনিবার সকাল ১১টার দিকে হামলা চালায় জঙ্গিরা। এরপর সরকারি সেনারা এলাকা দখলের চেষ্টা করলে ২০ জন ঘটনাস্থলে মারা যান। এভাবে তিনঘণ্টা বন্দুকযুদ্ধ চলে।

প্রতিবেদনে বলা হয়েছে, শতশত মানুষ এই হামলায় আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষারত অনেকে মারা গেছেন।

জঙ্গিরা জাতিসংঘের মানবাধিকারকর্মীদের থাকার জায়গা পুড়িয়ে দিয়েছে। উড়ে গেছে স্থানীয় থানাও।

মোটর সাইকেল এবং ট্রাকে করে তাণ্ডব চালিয়ে জঙ্গিরা ফিরে যাওয়ার সময় স্থানীয়দের আঞ্চলিক ভাষায় লিফলেট বিলি করেছে। লিফলেটে তাদের সেনাবাহিনী কিংবা সরকারের সঙ্গে কাজ না করতে নির্দেশ দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

নাইজেরিয়ায় ফের ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৬০

আপডেট সময় ০১:৪২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০