ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে হজে যেতে পারছেন না ৩৯৭ জন বাংলাদেশী

অাকাশ জাতীয় ডেস্ক:

নানা জটিলতার পর বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী এবার সৌদি আরবে যাওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত ৩৯৭ জন যেতে পারছেন না ভিসা না পাওয়ার কারণে। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন সোমবার তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, “অনেক ঝুট ঝামেলার পরেও এ বছর ১ লাখ ২৭ হাজার ১০৩ জন হজে গিয়েছেন। যাওয়ার কথা ছিল ১ লাখ ২৭ হাজার ৫০০ জনের। সে হিসেবে ৩৯৭ জন যাত্রী ভিসা, টিকেট ও অন্যান্য সমস্যার কারণে যেতে পারছেন না।”

মন্ত্রী জানান, বিমানের শেষ হজ ফ্লাইট রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে গেছে। সোমবার বিকাল ৫টা ও রাত সোয়া ৮টায় সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। আটকে যাওয়া ৩৯৭ জনের মধ্যে কারও ক্ষেত্রে যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তারা ওই দুটি ফ্লাইট ধরতে পারবেন। অবশ্য তেমন সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’ বলে জানিয়েছেন হজ ফ্লাইটের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা।

মন্ত্রী বলেন, এ বছর বিমান ৬৪ হাজার ৮৭৩ জন এবং সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স ৬২ হাজার ২৩০ জন হজযাত্রী বহন করছে। ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি পরিশোধ ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে বাংলাদেশ বিমানের ২৪টি ফ্লাইট এবং সৌদিয়ার চারটি ফ্লাইট এবার বাতিল করতে হয়েছে। হজ এজেন্সিগুলোর কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছিল জানিয়ে মেনন বলেন, “শেষ পর্যন্ত আমাদের হজ এজেন্সি ধরে আনতে র‌্যাব ইউজ করতে হয়েছে। তাদের ধরে নিয়ে এসে টাকা আদায়ের জন্য।

যেসব হজ এজেন্ট এই জটিলতার জন্য দায়ী, তাদের চিহ্নিত করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “এটা মূলত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব। যেসব ট্র্যাভেল এজেন্ট টিকেট নিয়ে যাত্রী দেননি, তাদের লাইসেন্স আমরা বাতিল করার পদক্ষেপ নেব।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে হজে যেতে পারছেন না ৩৯৭ জন বাংলাদেশী

আপডেট সময় ০৭:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭