ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার স্মারক নিলামে তুলবেন আকরাম-বাশার-আশরাফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিজেদের স্মারক নিলামে তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশার সুমন ও এখনও খেলে যাওয়া ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ আর্ট উইক নামের একটি সংগঠন করোনা ভাইরাসের এই কঠিন সময়ে দেশের স্বল্প আয়ের সঙ্গীত শিল্পী, চিত্র শিল্পী ও ক্রীড়াবিদদের সহযোগিতার মহৎ উদ্যোগ নিয়েছে। আর তাদের ডাকেই সাড়া দিয়েছেন আকরাম-বাশার-আশরাফুল।

শনিবার (জুন ১৩) বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন এই তিন ক্রিকেটার। আকরাম খান তার কোন কোন স্মারকটি নিলামে তুলবেন সেটা না ঠিক না করলেও, আপাতত ২০১৯ সালের বিশ্বকাপে খেলা টাইগারদের স্বাক্ষরিত ব্যাট নিলামে দেবেন। হাবিবুল বাশার নিলামে তুলবেন তার সময় খেলা ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি টেস্ট জার্সি। আর আশরাফুল নিলামে তুলছেন ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে খেলা তার জার্সি, সেটা পড়ে তিনি ম্যাচ জেতানো ৮৭ রানের একটি ইনিংস খেলেছিলেন।

হাবিবুল বাশার বলেন, ‘আমার কাছে তো নিলামে তোলর মতো তেমন কিছু নেই। তবে আমার সময়কার বাংলাদেশ দলের সবার স্বাক্ষরিত একটি টেস্ট জার্সি দিচ্ছি নিলামের জন্য।’

আকরাম খান বলেন, ‘আমি এখনো ঠিক করিনি নিলামে কী দিচ্ছি। তবে একটি ব্যাট দিচ্ছি যেটাতে ২০১৯ বিশ্বকাপে সব প্লেয়ারের স্বাক্ষর আছে। আমি বলতে পারছি না আমি আর কি দেব। চট্টগ্রামে নতুন বাসায় উঠেছি। এখানকার জিনিসও ঢাকার জিনিস। তাই আমি বুঝতে পারছি না। বের করাটা কঠিন হয়ে গেছে। তবে আমি আরেকটা দিব।’

মোহাম্মদ আশরাফুল বলেন, ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি অকশন স্বল্প আয়ের মিউজিশিয়ান, স্পোর্টসম্যান, আর্টিস্ট ও সাপোর্ট স্টাফদের জন্য একটি নিলাম অনুষ্ঠান আয়োজন করেছে। ওরা ক্রিকেট থেকে আকরাম ভাই, হাবিবুল বাশার সুমন ভাই ও আমার কাছে স্মারক চেয়েছে। আকরাম ভাই বিষয়টি আমাকে জানিয়েছেন। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে জার্সি পরে খেলেছিলাম ওটাই দিতে চাইছি। ওই জার্সিতে বাংলাদেশ দলের সবারই অটোগ্রাফ নেওয়া ছিল। তাই ভাবছি এটাই অনুদান হিসেবে দেব।’

আর্ট উইক চ্যারিটি সংগঠন আগামী ১৯ জুন রাত ৮টায় ভার্চুয়াল লাইভের মাধ্যমে আকরাম খান, হাবিবুল বাশার সুমন এবং মোহাম্মদ আশরাফুলের স্মরক নিলামে তুলবেন। এই নিলামে অংশ নিতে হলে আগে রেজিষ্ট্রেশন করতে হবে। তাই এখানে প্রতারণার সুযোগ থাকছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অক্সিজেন সংকটে ৭৮ যাত্রী ছাড়াই উড়ল মালয়েশিয়া এয়ারলাইনস

এবার স্মারক নিলামে তুলবেন আকরাম-বাশার-আশরাফুল

আপডেট সময় ০৯:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০