ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ফুটবলারদের যেসব উপদেশ দিলেন ‘ফুটবলার’ সালাউদ্দিন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনার কারণে দেশের চলতি মৌসুমের ফুটবল লিগ বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘরে বসেই তাই সময় পার করছেন ফুটবলাররা। কিন্তু সামনে ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে। তাই ফুটবলারদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেজন্য দেশের ফুটবলারদের উদ্দেশে উপদেশমূলক বার্তা দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সভাপতি হিসেবে নয়, একজন সাবেক ফুটবলার হিসেবে উপদেশ দিয়েছেন তিনি।

শনিবার (জুন ১৩) বাফুফে’র এক ই-মেইল বার্তায় ফুটবলারদের উপদেশ দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালাউদ্দিন।

বার্তার প্রথমেই সালাউদ্দিন বলেন, ‘আজকে আমি কাজী মো. সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়, আবাহনীর অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক হিসেবে কথাগুলো বলছি।’

এরপর খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সালাউদ্দিন বলেন ‘আমার একটা ছোট উপদেশ থাকবে বাংলাদেশের তরুণ এবং জাতীয় দলের খেলোয়াড়দের কাছে। করোনা ভাইরাসের কারণে আজ ২/৩ মাস যাবত ফুটবল খেলা বন্ধ আছে। আমার উপদেশ থাকবে তাদের কাছে, ভোর বেলা যখন জনগণের চলাচল কম থাকে, বিশেষ করে ভোর ৬টার দিকে, প্রতিদিন ১০ হতে ১২ মাইল জগিং করে তারপর ফিজিক্যাল এক্সারসাইজ, জিম ও ছোট জায়গায় নিজেই ফুটবল অনুশীলন যেন করে।’

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘৩ মাস ৪ মাস হয়ে গেছে তোমরা ফুটবল খেলছো না, এতে তোমাদের কোয়ালিটি অনেক নেমে যাবে। আমি আমার নিজের জীবন থেকে বলছি, যখন বড় হচ্ছিলাম ১৯৬৯/৭০ সালের দিকে, তখন দেশে অনেক হরতাল/কারফিউ হতো, তখন আমি আমার বাড়ির পেছনে লনে প্রায় ৩/৪ ঘণ্টা অনুশীলন করতাম। পরবর্তীতে যখন ফুটবল খেলা শুরু হলো, তখন আমার মনে হয়নি আমি খেলার বাইরে ছিলাম। এই উপদেশটা আমি ইয়ং এবং সিনিয়র খেলোয়াড়দের দিচ্ছি।’

ফুটবল ক্যারিয়ার ধরে রাখার তাগিদ দিয়ে সালাউদ্দিন বলেন, ‘(ফুটবল) লিগ তো শুরু হবে আজ, না হয় কাল, না হয় দুদিন পরে। ফুটবল ক্যারিয়ার কিন্তু অনেক শর্ট। আপনি যেন আপনার ক্যারিয়ারটি ধরে রাখতে পারেন, ফুটবল খেলে সবাইকে পরিচিতি দিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ।’

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ফুটবলারদের যেসব উপদেশ দিলেন ‘ফুটবলার’ সালাউদ্দিন

আপডেট সময় ০৯:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০