ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকা সিটিতে ২২৫৬৫, শীর্ষে থাকা মিরপুরে পরিস্থিতির আরও অবনতি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সারা দেশের মধ্যে রাজধানী ঢাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। কেবল মাত্র এ শহরেই এখন পর্যন্ত ২২ হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দিন দিন রাজধানীর অধিক সংক্রমিত এলাকাগুলোর করোনা পরিস্থিতিও অবনতির দিকে চলেছে। একক এলাকা হিসেবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মিরপুরে।

সরকারের রোগতত্ত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রকাশিত সর্বশেষ তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আইইডিসিআর’র প্রকাশিত তালিকা থেকে জানা যায়, রখন পর্যন্ত রাজধানীর ১৫টি এলাকায় ২শ’ জনের ওপরে করোনা রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি রোগী রয়েছে মিরপুরে ৯৬৮ জন।

এরপরের অবস্থানেই আছে উত্তরা। এখানে শনাক্ত ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মোহাম্মদপুর। এখানে করোনা শনাক্ত হয়েছে ৪৯৬ জনের।

এছাড়া মহাখালীতে ৪৯৪ জন, মুগদায় ৪৬৬ জন, যাত্রাবাড়ীতে ৪৪১ জন ও ধানমণ্ডিতে ৪০২ জন শনাক্ত হয়েছে। মগবাজারে ৩০২ জন ও কাকরাইলে শনাক্ত ৩০৩ জন।

অন্যদিকে তেঁজগাঁও এলাকায় ২৯১ জন, খিলগাঁওয়ে ২৬২ জন, রামপুরায় ২৬০ জন, বাড্ডায় ২৩৮ জন, লালবাগে ২৩৭ জন, রাজারবাগে ২২৬ জন ও গুলশানে শনাক্ত হয়েছে ২০৯ জন।

জেলার পরিস্থিতি :

ঢাকা সিটির বাইরে সারাদেশে জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এ জেলায় মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৪০৪ জন। তারপরেই অবস্থান করছে নারায়ণগঞ্জ। এ জেলায় শনাক্ত রোগী ২ হাজার ৮৭৫ জন। তৃতীয় স্থানে রয়েছে ঢাকা সিটি ব্যতীত ঢাকা জেলা। এ জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৭ জন।

এছাড়া কুমিল্লায় ১ হাজার ৪১০ জন, মুন্সিগঞ্জে ১ হাজার ৩৮৫ জন, গাজীপুরে ১ হাজার ২২৮ জন, কক্সবাজারে ১ হাজার ১৯৪ জন, নোয়াখালীতে ৯৭০ জন, ময়মনসিংহে ৭৯২ জন, সিলেটে ৬৭৬ জন, ফরিদপুরে ৫৮৯ জন, রংপুরে ৫৮০ জন, কিশোরগঞ্জে ৪৬৯ জন, ফেনীতে ৪০৯ জন ও জামালপুরে ৪০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিভাগের পরিস্থিতি :

বিভাগভিত্তিক সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকায়। এ বিভাগে মোট শনাক্ত রোগী ৩২ হাজার ৩৫৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে শনাক্ত ২২ হাজার ৫৬৫ জন। মোট ৫৭১ জন শনাক্ত নিয়ে বিভাগের তালিকায় সবচেয়ে নিচে আছে বরিশাল।

শেষ ২৪ ঘণ্টা :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ৮৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮৪ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হলো। এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৪ লাখ ৮৯ হাজার ৯৬০টি।

গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে করোনা মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৩৯ জনে।

এছাড়া শনাক্ত রোগীদের মধ্যে শেষদিন সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৮ জন সুস্থ হলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনা ছাপিয়ে ভারত-পাকিস্তান বাণিজ্যে নতুন গতি

ঢাকা সিটিতে ২২৫৬৫, শীর্ষে থাকা মিরপুরে পরিস্থিতির আরও অবনতি

আপডেট সময় ০৮:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০