ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তঃসত্ত্বাদের সেবায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আকাশ জাতীয় ডেস্ক: 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হযেছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়।

এছাড়াও অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ এবং সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদের বিশেষ উপহার দেওয়া হয়।

মেডিক্যাল ক্যাম্প স্থাপন প্রসঙ্গে মানিকগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী (পিএসসি) বাংলানিউজকে বলেন, জিওসি ৯ পদাতিক ডিভিশনের নির্দেশনায় মানিকগঞ্জ জেলার গরিব ও দুস্থ পরিবারের অন্তঃসত্ত্বা মায়েদের জন্য আজ এই বিশেষ মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

করোনা দুর্যোগকালীন বিভিন্ন সময় মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আজকের এ স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী মানিকগঞ্জ জেলার সাধারণ মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।

এ সময় মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও মেজর ফেরদৌস, ক্যাপ্টেন নাজমুল, লেফটেন্যান্ট ফিদা, লেফটেন্যান্ট ইশফাক, শিবালয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবালয় উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্তঃসত্ত্বাদের সেবায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০