ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক, যুবক গ্রেপ্তার

আকাশ আইসিটি ডেস্ক : 

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে রাব্বী ইসলাম (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির অধিনায়ক এএসপি শফিকুর রহমান।

র‌্যাবের দাবি, দীর্ঘদিন যাবত একটি সংঘবদ্ধ হ্যাকার চক্র কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে কাজে লাগিয়ে অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে হ্যাকার চক্রকে আটকের প্রচেষ্টায় র‌্যাব-১২ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই এক পর্যায়ে হ্যাকার চক্রের ‘রাজশাহী অঞ্চলের মূলহোতা’ রাব্বী ইসলামকে (২১) আটক করতে সক্ষম হয়। তবে এই অঞ্চলে তার সঙ্গে আরো কতোজন হ্যাকার আছে সে বিষয়ে র‌্যাব সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি।

র‌্যাব জানায়, সম্প্রতি এই হ্যাকার চক্রটি ট্রাস্ট ব্যাংকের একজন গ্রাহকের আইব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। ওই ঘটনার পরেই র‌্যাব-১২ ব্যাংক হ্যাকিং ঘটনার অনুসন্ধান শুরু করে। দীর্ঘদিন অ্যাকাউন্টের সঙ্গে সম্পৃক্ত তথ্যাবলি পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার বিকালে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে গুরুদাসপুরের আনিসুর রহমান প্রামানিকের ছেলে রাব্বী ইসলামকে (২১) আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তির হেফাজত থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, সাতটি সিমকার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০