ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফারুকীর চলচ্চিত্রে এ আর রহমান

আকাশ বিনোদন ডেস্ক:  

বিশ্ব নন্দিত সুরকার ও শিল্পী এআর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ হচ্ছে দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। তার ‘নো ল্যান্ডস ম্যান’ চলচ্চিত্রে সহপ্রযোজক ও সুরকার হিসেবে যুক্ত হয়েছেন অস্কারজয়ী ভারতীয় এ সংগীত পরিচালক।

চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এআর রহমান।

তিনি বলেন, সময় সবর্দায় নতুন পৃথিবীর জন্ম দেয়। নতুন পৃথিবীতে নানা ধরনের চ্যালেঞ্জের সঙ্গে নতুন নতুন গল্পও উঠে আসে। ‘নো ল্যান্ডস ম্যান’ তেমনই একটি গল্প।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এ সিনেমার প্রকল্পে কাজ করা চ্যালেঞ্জিং ছিল। তবে তা পূর্ণ হয়েছে। এআর রহমানের প্রতিভা নিঃসন্দেহে এই সিনেমাকে আরও সমৃদ্ধ করবে।

চলচ্চিত্রটি পৃথিবীতে চলমান অভিবাসন সংকটের গল্পকে উপজীব্য করে নির্মাণ করা হচ্ছে। এতে দক্ষিণ এশিয়ার একজন কাজের সন্ধানে যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে সাক্ষাতের পর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে আনা হয়েছে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তাহসান খান; গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও অস্ট্রেলিয়ার সিডনিতে ৮০ শতাংশেরও বেশি দৃশ্যধারণ হয়েছে।

নওয়াজুদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফারুকীর চলচ্চিত্রে এ আর রহমান

আপডেট সময় ১০:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০