ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় বাতিল ভারতের শ্রীলঙ্কা সফর

আকাশ স্পোর্টস ডেস্ক:

আশঙ্কাটাই সত‌্যি হলো। করোনার জেরে বাতিল হয়ে গেল আসন্ন ভারত–শ্রীলঙ্কা সিরিজ। জুন মাসের শেষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম‌্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বিরাট কোহলির ভারতের। কিন্তু তা বাতিল হয়ে গেল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়েও দেওয়া হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলাটা সম্ভব হবে না। তাছাড়া ভারতীয় ক্রিকেটাররা এখনও গৃহবন্দি। বিরাট কোহলি-রোহিত শর্মারা কেউই এখনও ট্রেনিংয়ে নামতে পারেননি। তাই এই অবস্থায় সিরিজ সম্ভব নয়। শ্রীলঙ্কা বোর্ডও বিবৃতি জারি করে সিরিজ বাতিলের কথা স্বীকার করে নিয়েছে।

ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানতে পেরেছে, তারাই এবার এশিয়া কাপ করার দায়িত্ব পাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে তেমন ইঙ্গিত পেয়েছে তারা। এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পাক বোর্ড আপাতত সরে দাঁড়িয়েছে। তারা ২০২২ সালে করার আগ্রহ প্রকাশ করেছে। ছয়টি দল এই টুর্নামেন্টে খেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় বাতিল ভারতের শ্রীলঙ্কা সফর

আপডেট সময় ০৯:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০