ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো অবস্থায় সাংবাদিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে নমুনা দেয়ার আগেই মারা গেলেন বগুড়ার স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক ওয়াসিউর রহমান রতন।

বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে বেলা ১২টায় তিনি মারা যান।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, বৃহস্পতিবার সকালে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সপরিবারে করোনা নমুনা পরীক্ষা দিতে গিয়ে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি দৈনিক করতোয়ার উপেদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচানের ছোট ভাই।
স্থানীয় পত্রিকা দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম জানান, ওয়াসিউর রহমান রতন করোনা পরীক্ষার জন্য সপরিবারে নমুনা দিতে গিয়েছিলেন। লাইনে দাঁড়ানো অবস্থায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা ও সাধারণ সম্পাদক গণেশ দাস, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমআর সাইন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ কর্তব্যরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানো অবস্থায় সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০