ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশি ছবিতে নোরা ফাতেহি!

আকাশ বিনোদন ডেস্ক: 

মাত্র কিছুদিনের মধ্যেই বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন নোরা ফতেহি। তাঁর কেরিয়ার শুরু বিজ্ঞাপন দিয়ে। তারপর আইটেম ড্যান্স ‘দিলবর’ গানে তুখোড় নেচে সিনেপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ‘ও সাকি সাকি’ গানেও চোখে পড়েছিল তাঁর অসাধারণ নাচের দক্ষতা। নোরা যে নাচে সত্যিই দক্ষ তা জানতে আর বাকি নেই কারওরই।

সম্প্রতি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবিতে ‘গরমি’ গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে নোরার দৌলতে। তাঁর নাচের সাবলীলতা মুগ্ধ করেছে নেটিজেনদের। নতুন খবর হলো প্রথমবারের মতো বাংলাদেশি ছবির আইটেম গানে নাচবেন এ ডান্স কুইন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘গাংস্টার’ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, বলিউড তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহ বেড়ে যায়। তাই আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখতে চাই। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছে আমার বলিউড এজেন্ট।

তিনি আরও বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকজন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ছবিতে ব্যবহার করা হবে।

‘গ্যাংস্টার’ নির্মাণ করছেন ঢাকাই সিনেমার নির্মাতা শাহীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

এর আগে শাপলা মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান স্প্ল্যাশ মিডিয়ার প্রযোজনায় ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউডের নায়িকা সানি লিওনি।সংগীতশিল্পী কোনালের গাওয়া ‘সানি সানি’ শিরোনামে গানে পারফর্ম করেছেন সানি।

তরুণ পরিচালক শামীম আহমেদের পরিচালনায় ‘বিক্ষোভ’ ছবিতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী, নবাগত শান্ত খানসহ অনেকে। চলচ্চিত্রটির শুটিং শেষ হওয়ার পর ডাবিং চলছে; শিগগিরই মুক্তি পাবে বলে জানান প্রযোজক সেলিম খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশি ছবিতে নোরা ফাতেহি!

আপডেট সময় ০৪:০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০