ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪ হাসপাতালে চিকিৎসা না পেয়ে গাড়িতেই মারা গেলেন আ’লীগ নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

বুকে প্রচণ্ড ব্যথা নিয়েচট্টগ্রামের আওয়ামী লীগের এক নেতা হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি করলেও তাকে কেউভর্তি করেনি। অবশেষেগাড়ির মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

মৃত শফিউল আলম ছগীর (৫৮)বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন ছগীর। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসার পরিবেশ না থাকায় তাকে মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

কিন্তু আইসিইউ বন্ধ ও চিকিৎসক না থাকার অজুহাতে রোগীকে সেখান থেকে ফিরিয়ে দেয়া হয়। পরে জিইসি মোড় সংলগ্ন মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেও ফিরিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

সেখান থেকে পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে নিলে সেখানেও ভর্তি নিতে অপরাগতা প্রকাশ করে।

পরবর্তীতে বায়েজিদ থানাধীন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ফোন করে তার সহযোগিতায় পার্কভিউ হাসপাতালেই ছগীরকে ভর্তির প্রক্রিয়া চলার মধ্যে গাড়িতেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে কাউন্সিলর শাহেদ ইকবাল সংবাদমাধ্যমকে বলেন, ছগীর ভাইয়ের বুকে ব্যথা ছিল, করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তারপরও তাকে বেসরকারি হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে ভর্তি নিল না। চিকিৎসা না পেয়েই উনাকে মরতে হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। চিকিৎসা না পেয়ে মৃত্যু দুঃখজনক। কেন তাকে ভর্তি করানো হল না তা খতিয়ে দেখা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪ হাসপাতালে চিকিৎসা না পেয়ে গাড়িতেই মারা গেলেন আ’লীগ নেতা

আপডেট সময় ০৪:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০