ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

করোনায় আক্রান্ত হয়ে জন্মদিনে মৃত্যু হল ভারতের বিধায়কের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ভারতের তামিলনাড়ুর বিধানসভার সদস্য (এমএলএ) জয়ারামন আনবাঝাগান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চেন্নাইয়ের একটি হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তার। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে ৬২ বছরে পদার্পণ করতেন তিনি।

শ্বাসকষ্ট নিয়ে গত ২ জুন চেন্নাইয়ের ক্রোমেপেট এলাকায় রেলা ইনস্টিটিউট অফ মেডিকেল সেন্টারে ভর্তি হন চেন্নাই জেলার চিপক-থিরুভাল্লিকেনি বিধানসভা কেন্দ্রের ওই বিধায়ক। ওইদিনই তার শরীরের লালা রস পরীক্ষা করলে করোনা ধরা পড়ে।

শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকলে ৩ জুন ডিএমকে বিধায়ককে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। ৭ জুন থেকে তার অবস্থা আরও অবনতির দিকে যায়।

জয়ারামন আনবাঝাগান তামিলনাড়ুর রাজনৈতিক দল দ্রাবিড়া মুনেত্রা কাঝাগামের (ডিএমকে) নেতা ছিলেন। করোনা লকডাউনের একবারে সামনের সারিতে থেকে ত্রাণ বন্টনসহ প্রতিটি ক্ষেত্রেই লড়াই করেছেন এই ডিএমকে বিধায়ক। তার মৃত্যুর পরে শোকের ছায়া নেমে আসে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে। শোকজ্ঞাপন করেছেন ডিএমকে সভাপতি এম কে স্টালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বমি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

করোনায় আক্রান্ত হয়ে জন্মদিনে মৃত্যু হল ভারতের বিধায়কের

আপডেট সময় ০১:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০