ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন রক!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। শোনা যাচ্ছে রেসলিং ও হলিউড দুই মাধ্যমেই সফল এ তারকা আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন।

তবে তার ভক্তরা গুঞ্জন উস্কে দিচ্ছেন। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে কয়েক ধাপ এগিয়ে চিন্তা করছেন ভক্তরা।

ওই ভিডিও বার্তার ক্যাপশনে রক লিখেছেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?
রক আরও লেখেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?

ওই পোস্টে রক আরো লেখেন, আপনারা যেহেতু আছেন, একদিন নিশ্চয়ই এমন শক্তিশালী নেতা আসবেন। পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

রকের এই বক্তব্যের পর থেকেই তার ভক্তরা চাইছেন তাদের প্রিয় তারকা যেন প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার দায়িত্ব নেন।

ওডসচেকার ডটকম নামের একটি বেটিং ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়ার শক্তিশালী বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে গেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন।

তাহলে কি ডোয়াইন জনসন আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন? এমন প্রশ্ন এখন আমেরিকাসহ বিশ্বের নানা প্রান্তের ভক্তদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যাম্পু করার আগে চুলে তেল মালিশ করা কি ভালো

আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়বেন রক!

আপডেট সময় ০৮:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০