ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

লকডাউন হচ্ছে বান্দরবানের দুই উপজেলা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। আর তাই বুধবার (১০ জুন) বেলা ১২টার পর থেকে রেড জোন কার্যকর করতে এসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন।এই সময়ের আগে জনসাধারণকে প্রয়োজনীয় কেনা-কাটা সেরে নেওয়ার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা/ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ঔষধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।

তিনি আরও জানান, বান্দরবান জেলার অন্যান্য উপজেলার ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা বিবেচনা করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট’র পূর্বানুমতি সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ নিজ অধিক্ষেত্রে সম্পূর্ণ বা আংশিক এলাকা জোনিং এবং লকডাউন করবেন।

এর আগে গত ৬ জুন বান্দরবানের লামা উপজেলা, আলীকদম ও নাইক্ষংছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে জেলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলায় একদিনে ১৪ জনসহ ৭টি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে শিশুসহ ৬৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

লকডাউন হচ্ছে বান্দরবানের দুই উপজেলা

আপডেট সময় ০৫:৪৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০