ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে ৩০০ সাংবাদিক নির্যাতিত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে ক্রোধ আর আবেগে; বর্ণবাদবিরোধী বিক্ষোভে টগবগ করে ফুটছে পুরো আমেরিকা।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেশটিতে সাংবাদিক, ক্যামেরা পারসনসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মীও পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) অভিযোগ করেছে।

ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার সংগৃহীত তথ্য উদ্ধৃত করে সিপিজে যুক্তরাষ্ট্রের সব প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে। বলেছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা দেওয়া না হয়।

এছাড়া কারফিউ চলাকালেও গণমাধ্যমকর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন, সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক সংগঠন সিপিজে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় আসেন, সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সিপিজের ০৭ জুনের বিবৃতিতে।

স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজে কর্মকর্তারা বলেছেন, ১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরাও। সাংবাদিকদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে।

এদিকে, নিউইয়র্কে দুই বাংলাদেশি সাংবাদিকও এই বিক্ষোভে হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল: স্পেন কোচ

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভে ৩০০ সাংবাদিক নির্যাতিত

আপডেট সময় ০১:৪১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০