ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নোবেলের ‘তামাশা’য় লাইকের চেয়ে ডিসলাইক বেশি ৮ গুণ

আকাশ বিনোদন ডেস্ক: 

অন্যের গান গেয়ে পরিচিতি পেয়েছেন সমালোচিত গায়ক নোবেল। তবে নিজের মৌলিক গানে শ্রোতাদের হৃদয় স্পর্শ করতে পারলেন না তিনি। সদ্য প্রকাশিত তার ‘তামাশা’ গানটি ইউটিউবে ২৫ হাজার লাইক পেয়েছে। তবে এতে লাইকের চেয়ে ৮ গুণ বেশি ডিসলাইক দিয়েছেন দর্শক।

রোববার (০৭ জুন) সকালে নিজের গাওয়া তৃতীয় মৌলিক গানটি প্রকাশ করেছেন নোবেল। যা সোমবার (০৮ জুন) দুপুর পর্যন্ত ভিউ পেয়েছে প্রায় আট লাখ। আর গানচিত্রটি ডিসলাইক পেয়েছে ২ লাখেরও বেশি। যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

নোবেলের এই গানের মডেল তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান। গানচিত্র পরিচালনা করেন নাজমূল হাসান।

গানটিতে শুধু ডিসলাইকই নয়, বেশির ভাগ মানুষ অপছন্দ করার কথাও জানিয়েছেন কমেন্টের ঘরে। ফেসবুকেও গানটি নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন অনেকে।

‘তামাশা’ গানের ইউটিউব কমেন্টের ঘরে কিং খান নামের একজন লেখেন, এই তামাশার জন্য এতো তামাশা না করলেও হত।

সাম্য চৌধুরী নামের একজন লেখেন, লেজেন্ডদের কা‌ছ থেকে গান শি‌খে গান বানালে আজ ২ লাখ ৮০ হাজার লাইক থাকতো।

হিরো চাকমা লেখেন, লেজেন্ডদের ২০২০ সালে শেখাব কীভাবে গান গাইতে হয়- অতঃপর- এটা কী ছিল!

মারফু হোসেন নামের আরেকজন লেখেন, জীবন থেকে ২ মিনিট ৪৪ সেকেন্ড নষ্ট করলাম।

এমন হাজার হাজার নেতিবাচক মন্তব্যে ভরে গেছে নোবেলের ‘তামাশা’র কমেন্টের ঘর। অতচ এই গানটির জন্য সম্প্রতি দেশের লেজেন্ড শিল্পীদের অপমান করে স্ট্যাটাস দিয়েছিলেন ভারতীয় জি বাংলা টিভির রিয়েলিটি শো ‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া এই গায়ক। এতে করে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নোবেলের ‘তামাশা’য় লাইকের চেয়ে ডিসলাইক বেশি ৮ গুণ

আপডেট সময় ০৯:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০