ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনুশীলনে ফিরলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরল। বার্সেলোনার অনুশীলনে যোগ দিলেন লিওনেল মেসি। ১১ জুন শুরু হচ্ছে লা লিগা। আর বার্সেলোনা নামছে শনিবার মায়োরকার বিরুদ্ধে। গত মঙ্গলবার অনুশীলনে ডান উরুতে চোট পেয়েছিলেন মেসি। সেই চোট সারিয়ে সোমবারই ট্রেনিংয়ে যোগ দিলেন এলএমটেন।

গত বুধ ও শুক্রবার তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। শনিবার অবশ্য ক্যাম্প ন্যু তে একা অনুশীলন করেছিলেন মেসি। বার্সার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আগামী শনিবার পূর্ণশক্তির দলই মাঠে নামবে।’‌

কোচ কুইকি সেতিয়েন বলেছেন, ‘‌শুধু মেসি নয়। দীর্ঘদিন পর অনুশীলনে নামার ফলে অনেকের মধ্যেই জড়তা ছিল। এখন অবশ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’‌ অস্ত্রোপচারের পর লুই সুয়ারেজও যে সুস্থ হয়ে উঠেছেন, সেকথাও জানিয়েছেন বার্সা কোচ।

লা লিগায় এখন বার্সা রয়েছে শীর্ষে। ঠিক দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। লকডাউনের জেরে লা লিগা বন্ধ হয়ে গিয়েছিল। এখনও ১১ রাউন্ড বাকি রয়েছে। তাই লিগের লড়াই যে জমে উঠবে তা বলাই বাহুল্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনুশীলনে ফিরলেন মেসি

আপডেট সময় ০৮:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০