ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প শিল্পে জ্বালানি দক্ষতায় ২০০ কোটি টাকার বিনিয়োগ মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের বাড়িতে মজুত সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

করোনা আইসোলেশন থেকে পালিয়েছে রোগী, থানায় জিডি

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (০৮ জুন) দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন। কেফায়েত উল্লাহ সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকেলের পর হাসপাতালের সেবাকর্মীরা বুঝতে পারেন, ওই রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুজির পর বোঝা যায় সেই রোগী পালিয়ে গেছেন। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান তিনি বাড়ি ফেরেননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুল সামাদ বলেন, রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শওকত হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও এখানের নিরাপত্তা আরো জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এদিকে হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে করোনা হাসপাতালে দায়িত্বরতদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

করোনা আইসোলেশন থেকে পালিয়েছে রোগী, থানায় জিডি

আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০