ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় করোনা কেড়ে নিল আরেক পুলিশের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরেক সদস্য মারা গেছেন। তারা নাম মো. আলমগীর হোসেন।

রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা।

এ নিয়ে করোনায় বাংলাদেশ পুলিশে কর্মরত ১৯ সদস্যেরমৃত্যু হলো।

আলমগীর হোসেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তার গ্রামের বাড়ি ফ‌রিদপুরের নগরকান্দা উপজেলার মাজার‌দিয়া গ্রামে। বাবার নাম মৃত জ‌হিরুল হক।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মিজান শাফিউর রহমান যুগান্তরকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) চিকিৎসাধীন ছিলেন কনস্টেবল আলমগীর হোসেন। রোববার রাত ১২টা ৫০ মিনিটে সে মারা যায়।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রতিদিনই পুলিশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ডিএমপির এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় করোনা কেড়ে নিল আরেক পুলিশের প্রাণ

আপডেট সময় ০২:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০