ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ হবে করোনার নমুনা

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে। এই বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হবে। নিবন্ধনের লিংক: coronatest.brac.net

রবিবার (৭ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নতুন তথ্য তুলে ধরে এসব জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৫ পুরুষ জন, বাকি ৭ জন নারী। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের, বাকিদের বাড়িতে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।

এসময় তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫২টি ল্যাবে আগের নমুনা মিলে পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৩৬টি নমুনা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত দেশে ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ১৩ হাজার ৯২৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ হবে করোনার নমুনা

আপডেট সময় ০৫:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০