ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের কোট-টাই পরা রিংলিডার’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে বসবাসকারী সন্ত্রাসীদের কোট-টাই পরা রিংলিডার (চক্রের নেতা) বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইরানের জনগণ ডোনাল্ড ট্রাম্পকে ভালো করেই চেনে। তার সঙ্গে আলোচনায় বসার কোনো প্রশ্নই আসে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে আরও লিখেছেন– বাগদাদ বিমানবন্দরে কাসেম সোলায়মানিকে হত্যার নির্দেশদাতা ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেয়ার অধিকার রাখে না।

ট্রাম্প গত শুক্রবার এক টুইটার বার্তায় ইরানি কর্মকর্তাদের উদ্দেশ করে লিখেছেন– একটি বৃহৎ সমঝোতায় পৌঁছার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবেন না। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি পুনর্নির্বাচিত হবেন দাবি করে ট্রাম্প বলেন, এখনই আলোচনায় বসলে তুলনামূলক ভালো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

ট্রাম্পের আলোচনা প্রস্তাবের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তার দেশ আলোচনার টেবিল থেকে সরে যায়নি; বরং আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত আলোচনার টেবিল থেকে বেরিয়ে গেছে। কাজেই এখন আমেরিকাকেই সিদ্ধান্ত নিতে হবে সে পরমাণু সমঝোতায় ফিরবে কিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসীদের কোট-টাই পরা রিংলিডার’

আপডেট সময় ১২:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০