ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে যাচ্ছে ‘ন ডরাই’

আকাশ বিনোদন ডেস্ক: 

সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘ন ডরাই’ ১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ পেয়েছে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত প্রথম সিনেমাটি প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘ডেয়ার টি সার্ফ’ নামে অংশ নেবে।

গত ১ জুন প্রযোজক স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানকে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। শুক্রবার (০৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী অক্টোবরে প্রতিযোগিতার চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। আর ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০টি দেশের সিনেমার মধ্যে সেরা সিনেমাগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।

আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় ‘ন ডরাই’ আমন্ত্রণ পাওয়া আনন্দ প্রকাশ করে প্রযোজক মাহবুব রহমান বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর। ‘ন ডরাই’ আমাদের প্রথম সিনেমা। অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শক-সমালোচকদের কাছে দারুণ সাড়া পেয়েছি আমরা। আজকের এ আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সিনেমাটি একটা সম্মানজনক জায়গায় গেলে আমার দেশ এবং দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন।

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ গত বছরের ২৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা এটি। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে যাচ্ছে ‘ন ডরাই’

আপডেট সময় ১০:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০