ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তারকাদের কোনো মাথাব্যথা নেই: দেব

আকাশ বিনোদন ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে সরব হয়েছেন ভারতীয় তারকারা। জর্জ ফ্লয়েডের খুনের ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মতো তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন দেশটির ছোট বড় তারকারা। প্রিয়াঙ্কা থেকে কারিনা কিংবা করণ জোহর সকলেই প্রতিবাদ জানিয়েছেন এই ন্যাক্কারজনক ঘটনার।

অন্যদিকে কেরালায় আনারসে বাজি ভরে এক গর্ভবতী হাতিকে মেরে ফেলার ঘটনা সামনে আসার পর থেকেই সমালোচনার ঝড় সামাজিকমাধ্যমে। প্রাণীর প্রতি এমন নৃশংসতার প্রতিবাদেও সামিল হয়েছেন বলিউড তারাকারাও। কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেশের তারকাদের কোনো মাথাব্যথা নেই কেন? এই শ্রমিকদের মৃত্যু নিয়ে কেনো নিরব দেশের তারকা-মহাতারকারা?

ইন্দোর থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে বাড়ি ফিরছেন একদল পরিযায়ী শ্রমিক শুক্রবার (৫ জুন) ফেসবুক পোস্টে এমনই প্রশ্ন তুললেন পশ্চিবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেব। সেখানে তিনি লেখেন, ‘যে কোনো যুক্তিক প্রতিবাদে আমার পূর্ণ শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে। একজন বিদেশী ও হাতি হত্যা ঘটনায় আমিও মর্মাহত এবং সবার প্রতিবাদকে স্বাগত জানাচ্ছি।

‘কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেশের তারকাদের কোনো আওয়াজ পেলাম না। পরিযায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাইলের পর মাইল হাঁটতে দেখা যাচ্ছে, এই গরমের মধ্যে! রোদে পুড়ে পায়ের চামড়া উঠে গেছে। পায়ে প্লাস্টিকের বোতল জড়িয়ে হাঁটছে তারা। তবুও প্রতিবাদ নেই! ট্রেনের লাইনে ছিন্ন-ভিন্ন হয়ে গেলো তাদের দেহ। প্রতিবাদ কই? তারা গুরুত্বপূর্ন নয়? তাদের জীবনের কোনও দাম নেই?

লকডাউনে ঘরে ফিরতে ট্রেনেই মৃত্যু হয়েছে ৮০ জন পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে সড়ক ও রেল দুর্ঘটনাতেও প্রাণ হারিয়েছেন ২০০- এর বেশি পরিযায়ী শ্রমিক। বেসরকারি মতে এই সংখ্যাটা আরও বেশি। পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করলেও সেইভাবে প্রতিবাদের সুর চড়াতে দেখা যায়নি ভারতীয় তারকাদের। তাই তারকাদের নেহায়েৎ সুবিধাবাদী প্রতিবাদে আপত্তি জানিয়েছেন দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তারকাদের কোনো মাথাব্যথা নেই: দেব

আপডেট সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০