ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সীমান্ত উত্তেজনা নিয়ে চীনের সঙ্গে সামরিক বৈঠকে ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় মাস খানেক ধরা চলা সীমান্ত উত্তেজনা নিরসনে চীন ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার দুই দেশের সীমান্তবর্তী পশ্চিম লাদাখের সেনা ছাউনি চুসুল-মোলডোতে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চীনের তরফে তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কম্যান্ডার থাকবেন বৈঠকে।

এনডিটিভি জানিয়েছে, পূর্ব লাদাখে সীমান্ত বিরোধ নিয়ে শুক্রবার দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার মাধ্যমে ভিন্নমত নিরসনে সম্মত হয় দুই দেশ। এছাড়া পরস্পরের স্পর্শকাতরতা, উদ্বেগ এবং আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনেও সম্মত হয় তারা।

গত এক মাস ধরে চলা বিবাদের জেরে এই মুহূর্তে পূর্ব লাদাখ সীমান্তে চীন-ভারত দু’পক্ষের প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন রয়েছে। নিয়মিতভাবে টহল দিচ্ছে বিমান।

সীমান্ত উত্তেজনার পরিস্থিতিতে বৈঠকের ঠিক আগে চীনের সেনাবাহিনীতে শু ছিলিং-কে নতুন জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে। সামরিক বাহিনীর কমান্ডার পদে থাকা এ কর্মকর্তা লাদাখ সীমান্ত সম্পর্কে ওয়াকিবহাল।

কৌশলগত কারণেই ওই নিয়োগ করা হয়েছে বলে মনে করছে নয়াদিল্লি।

২০১৭ সালে ডোকালামের পর ভারত-চীনের কোনো সীমান্তে আর এত বড় সেনা মোতায়েন হয়নি। মে মাসের শেষের দিকে লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর হঠাৎ চীনা সেনাবাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লি-বেজিং সম্পর্ক উত্তপ্ত হতে থাকে।

সম্প্রতি দেশ দুটির মধ্যে দুই দফায় হাতাহাতি ও সংঘাতের পর গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিপুল সেনা মোতায়েন করে চীন। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও সেনা মোতায়েন করে যথাযথ জবাব দেয়ার হুমকি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

সীমান্ত উত্তেজনা নিয়ে চীনের সঙ্গে সামরিক বৈঠকে ভারত

আপডেট সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০