ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ রাজধানীতে গোডাউনে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত বন্যাকবলিত চট্টগ্রামে জামায়াত আমির, দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ আমাকে থামাতে হলে হত্যা করতে হবে: মমতা রাজধানীর পোস্তগোলা ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত কক্সবাজারে বন্যায় ৪০টি ইউনিয়ন প্লাবিত, সর্বোচ্চ সতর্কতা জারি বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ

সঠিক পরীক্ষা হলে ভারত-চীনে করোনা রোগী অনেক বাড়বে: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারত ও চীনে ব্যাপক হারে করোনা পরীক্ষা হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ঠিকমতো পরীক্ষা হলে সেখানে আক্রান্তের সংখ্যা আরও অনেক বাড়বে বলে দাবি ট্রাম্পের।

পিউরিটান মেডিক্যাল প্রোডাক্টসের দফতরে শুক্রবার পরিদর্শনে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন।

সেখানেই আমেরিকার সঙ্গে অন্য দেশের তুলনা টানেন তিনি। খবর রয়টার্সের।

করোনা পরিস্থিতি সামাল দেয়া নিয়ে লাগাতার বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে ট্রাম্প প্রশাসনকে। এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি রক্ষার্থেই ভারত ও চীনের সঙ্গে তিনি আমেরিকার তুলনা টেনেছেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জোড়া ধাক্কায় বেসামাল তার সরকার। নোভেল করোনার প্রকোপে দেশজুড়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তার মধ্যেই জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে।

উন্নত মানের র্যাপিড টেস্টের কিট তৈরি করে পিউরিটান সংস্থা। তাদের সেই কিটের মাধ্যমে পরীক্ষা করা গেলে ভারত ও চীনের আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতো বলে দাবি করেন ট্রাম্প।

তিনি বলেন, দেশবাসীকে জানাতে চাই, আমাদের এখানে বেশি পরীক্ষা হয় বলেই বেশি সংখ্যক রোগী ধরা পড়ছে। ভারত এবং চীনে ব্যাপকহারে পরীক্ষা হলে সেখানেও আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে।

জনস হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৭ হাজার ৮৮ জন।

এ পর্যন্ত কোভিড-১৯ রোগে এক লাখ ৯ হাজার ১৪৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। ট্রাম্পের দাবি, এ পর্যন্ত ২ কোটি মানুষের পরীক্ষা করা হয়েছে আমেরিকায়।

সেই তুলনায় জার্মানিতে পরীক্ষা হয়েছে মাত্র ৪০ লাখ মানুষের। দক্ষিণ কোরিয়ায় ৩০ লাখ মানুষের পরীক্ষা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প

সঠিক পরীক্ষা হলে ভারত-চীনে করোনা রোগী অনেক বাড়বে: ট্রাম্প

আপডেট সময় ০৪:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০