ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

করোনামুক্ত হলেন আলোচিত কাউন্সিলর খোরশেদের স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার শুরু থেকে নানা সামাজিক কার্যক্রম ও আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা দেশে বিদেশে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রীর টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। তবে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় তিনি আরও কিছুদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।

শুক্রবার (০৫ জুন) বিকেলে  এ তথ্য জানান কাউন্সিলর খোরশেদ। একইসঙ্গে তারও টেস্ট করানো হয় তবে তিনি করোনামুক্ত হননি। তার রিপোর্টে পজিটিভ আসলেও তার উপসর্গ না থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনি আগামী ৭ দিন বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।

আক্রান্তদের সেবা করতে গিয়ে ৩০ মে নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। তবে আক্রান্ত হলেও তার কার্যক্রম থেমে নেই। তার টিম মেম্বারদের মাধ্যমে দাফন কাফনসহ সকল কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

করোনামুক্ত হলেন আলোচিত কাউন্সিলর খোরশেদের স্ত্রী

আপডেট সময় ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০