ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

সেভেনআপ ভেবে কীটনাশক পান, ২ বোনের মর্মান্তিক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

সেভেনআপের বোতলে রাখা কীটনাশক পান করে রাহিমা খাতুন (৮) ও খাদিজা খাতুন (৪) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যায় রাহিমা। আগের দিন বুধবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার মৃত্যু হয়।

তারা ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গ্রামের অটোরিকশা চালক বাবু মন্ডলের মেয়ে।

মৃত দুই বোনের চাচা মানিক জানান, মায়ের সঙ্গে গত মঙ্গলবার তিন বোন খাদিজা, রাহিমা ও ঋতু খাতুন দাশুড়িয়ার আথাইলশিমুল গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। তাদের মামা রোকন উদ্দিন ক্ষেতের আগাছা পুড়িয়ে মারার জন্য ওইদিন তার ঘরের টেবিলে একটি সেভেনআপের বোতলে কীটনাশক রেখে বাইরে যান।

এ সময় সেভেনআপের বোতল ভেবে ওই কীটনাশক গ্লাসে ঢেলে পান করে তিন বোনসহ আরও কয়েকজন শিশু। বড়রা সামান্য পান করে উটকো গন্ধের কারণে বমি করে দিলেও ছোট্ট খাদিজা ওই কীটনাশকের বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে।

তিনি জানান, খাদিজাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখান থেকে খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মারা যায় মেজ বোন রাহিমা খাতুন।

ঈশ্বরদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসেম বলেন, আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

সেভেনআপ ভেবে কীটনাশক পান, ২ বোনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০