ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এখনো অক্সিজেন সাপোর্টে খোরশেদের স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে নানা সামাজিক কার্যক্রম ও আক্রান্ত বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের দাফন কাফনে এগিয়ে আসা আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছেন। তার ফুসফুসের ৫০ ভাগ অক্সিজেন না পাওয়ায় তিনি এখনো অক্সিজেন সাপোর্টে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (০৪ জুন)  সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

এরমধ্যে নিজে আক্রান্ত থেকেও করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কিংবা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন অব্যাহত রেখেছেন তিনি। নিজের টিম মেম্বারদের নির্দেশনা দিয়ে এসব কাজ সম্পন্ন করছেন তিনি। ইতোমধ্যে আজ ৭০তম দাফন সম্পন্ন করেছে তার টিম মেম্বাররা। তার টিমের দুজন সদস্যও করোনায় আক্রান্ত হয়ে এখন সুস্থ হয়েছেন এবং আরেকজন আইসোলেশনে রয়েছেন।

আক্রান্তদের সেবা করতে গিয়ে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এদিকে তার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শনিবার দিনগত রাতে তাকে কাঁচপুরের সাজেদা ফাউন্ডেশনে ভর্তি করান খোরশেদ। পরে সেখান থেকে ৩১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে সস্ত্রীক ভর্তি হন তিনি। তবে আক্রান্ত হলেও তার কার্যক্রম থেমে নেই। তার টিম মেম্বারদের মাধ্যমে দাফন কাফনসহ সব কার্যক্রম তিনি অব্যাহত রেখেছেন।

ইতোমধ্যে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, সরকারি দপ্তর, সংস্থা, প্রশাসনিক কর্মকর্তা, সংসদ সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তাদের খোঁজ খবর নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এখনো অক্সিজেন সাপোর্টে খোরশেদের স্ত্রী

আপডেট সময় ০৬:০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০